শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্টর ২য় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে
সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের লাবসা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের লাবসা ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় ২য় কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার
উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা
মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এমপি রবি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ
মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা ফুবল এসোসিয়েশনের
ট্রেজারার শেখ মাসুদ আলী, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া বাবু, লাবসা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল আশিম, মীর হাবিবুর রহমান বিটু, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর শাহিন, যুগ্ম আহবায়ক শেখ তৌহিদ হাসান, যুবলীগ নেতা জুয়েল, আবুল বাসার প্রমুখ।

এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অংশ নেয় লাবসা ইউনিয়ন বনাম আগরদাঁড়ী ইউনিয়ন। খেলার প্রথমার্ধে ১টি গোল করে এগিয়ে থাকে
আগরদাঁড়ী ইউনিয়ন। দ্বিতীয়ার্ধের খেলায় লাবসা ইউনিয়ন দল ১টি গোল করে খেলায় সমতা আনে। এর পর কোন দলই আর গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয়
টাইবেকারে। টাইবেকারে ৪-২ গোলে লাবসা ইউনিয়নকে হারিয়ে আগরদাঁড়ী ইউনিয়ন দল জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন রেফারীমো. নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন মো. আব্দুল গফ্ফার ও নাজমুল। শনিবার দুপুর ২টার আগেই লাবসা ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি উপভোগ করেন।

আগামী ৯ অক্টোবর রবিবার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় অংশ নেবে দেশী ও বিদেশী বাঁছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে ভোমরা ইউনিয়ন বনাম দেশী ও বিদেশী বাঁছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে ঘোনা ইউনিয়ন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের।সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল