বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অলকেশ মন্ডল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ সিপিসি-১ এর সদস্যরা।

গ্রেপ্তার অলকেশ মন্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকালে র‍্যাব-৬ এর অধিনায়ক জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী অলকেশ মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

তিনি আরও জানান, গত ২৩ নভেম্বর আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে ভিকটিম ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন নাকতাড়া কালীবাড়ি বাজারে কালী মন্দিরে তার পিতা মাতার সাথে পুজা দেখতে যায়।
সন্ধা অনুমান ৭টায় উক্ত পুজা মন্ডপে তার বান্ধবীর সাথে দেখা হয় ও ভিকটিমের এসএসসি পরীক্ষার এডমিটকার্ড তার বান্ধবীর বাড়িতে থাকায় তার বান্ধবীর সাথে বান্ধবীর বাড়িতে এডমিট কার্ডটি আনতে যায়। একই তারিখে রাত অনুমান ৭.৪০টায় এ্যাডমিট কার্ডটি নিয়ে বান্ধবীর বাড়ি হতে বান্ধবীকে পুজা মন্ডপে পৌছে দিতে বললে ভিকটিমের বান্ধবীর বাড়িতে থাকা বান্ধবীর জ্যাঠাতো ভাই অভিযুক্ত অলকেশ মন্ডল (২৫) এর সাথে যেতে বলে।
ভিকটিম সরল বিশ্বাসে তার সাথে পুজা মন্ডপের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে বাগানের মধ্যে নিয়ে অভিযুক্ত অলকেশ মন্ডল (২৫) ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
উক্ত বিষয়ে ভিকটিম নিজেই বাদী হয়ে অভিযুক্ত অলকেশ মন্ডলের বিরুদ্ধে সাতক্ষীরার আশাশুনি থানায় মামলা দায়ের করে। যার মামলা নং- ২৫, তারিখ ২৫-১১-২০২১, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারা।

মামলাটির বিষয়ে র‌্যাব-৬ (সাতক্ষীর ক্যাম্প) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং এজাহার নামীয় একমাত্র পলাতক আসামীকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ধোপাডাঙ্গা গ্রাম হতে অলকেশ মন্ডল (২৫)কে গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অলকেশ মন্ডলকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন