বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনারোধে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র পক্ষ থেকে মাস্ক বিতরণ

করোনার সংক্রমণ রোধে সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক হস্তান্তর করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়, জি.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিএন বিয়াম ল্যাবরেটরী (ইংলিশ মিডিয়াম স্কুল), দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়, শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা জয়েন্ট সেক্রেটারি ২০২২-২০২৩ ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, নতুন ম্যানেজিং কমিটির বিদ্যুৎসায়ী সদস্য ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মন্জুরুল হক, জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহানাজ সোমা, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী দিলরুবা আফরোজ লিভি, নাইমা সুলতানা, নাসরিন আরা শাহী, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান সাগর, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম উল হক, সহকারী শিক্ষক নাজমুল লাইলা বিথী ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র সদস্য মার্জিয়া নুসরাত, রোটারী ইন্টারন্যাশনাল অনুমোদিত ইন্টার‌্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র নতুন কমিটির সভাপতি আফিফা আনতারা ঝিলিক, সেক্রেটারী জুবায়ের আরিয়ান ও ট্রেজারার সাব্বিকুর রহমান প্রমূখ।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজুকে ধন্যবাদ জানিয়েছেন করোনার সংক্রমণ রোধে সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করার জন্য।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ