রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪

সাতক্ষীরায় আরো ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে উক্ত ৪৪ জনের পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। শনাক্তের হার ৪৭ দশমিক ৪১ শতাংশ।

এদিকে সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুইজনের করোনা পজিটিভ এবং দুইজনের করোনা উপসর্গ ছিলো।

মৃত্যুবরণকারীরা হলেন- সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের মৃত নারালীর ছেলে নজরুল ইসলাম (৭০), আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের মৃত গফ্ফার গাজীর ছেলে মুক্তার আলী (৬৫), সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ভাঁলুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম (৮৫) ও যশোর সাগরদাড়ি গ্রামের জনাব আলির ছেলে ইসমাল হোসেন (৪৫) ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা: মানষ কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সদরের ফিংড়ি ইউনিয়নের মৃত নারালীর ছেলে নজরুল ও আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের মৃত গফ্ফার গাজীর ছেলে মুক্তার আলীর মৃত্যু হয়েছে। তাদের নমুন সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে সাতক্ষীরা সদর হাসপতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফয়সাল আহমেদ বলেন, সাতক্ষীরা সদরের ইউনিয়নের ভাঁলুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম ও যশোর সাগরদাড়ি গ্রামের জনাব আলির ছেলে ইসমাল হোসেনের করোনা পজেটিভ অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে সাতক্ষীরায় বর্তমানে ৬৯৬ জন করোনা পজিটিভ রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতাল, বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা