শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জন্মাষ্টমী উপলক্ষে

সাতক্ষীরায় করোনা আক্রান্ত শবদেহ অন্তেষ্টিক্রিয়া কমিটিকে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর

যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরা করোনা আক্রান্ত শবদেহ অন্তেষ্টিক্রিয়া কমিটিকে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের হাত থেকে পিপিই, মাস্ক, হেড ক্যাপ ও হ্যান্ড গ্লোভস গ্রহন করেন সাতক্ষীরা করোনা আক্রান্ত শবদেহ অন্তেষ্টিক্রিয়া কমিটির আহবায়ক স্বপন কুমার শীল এবং সদস্য সচিব নিত্যানন্দ আমিন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার মেডিসিন বিশেষজ্ঞ সমাজ সেবক মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ ও ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।

সাতক্ষীরা করোনা আক্রান্ত শবদেহ অন্তেষ্টিক্রিয়া কমিটির সদস্যরা হলেন বিশ্বনাথ চৌধুরী, রামকৃষ্ণ বিশ্বাস, কানাইলাল সাহা, অরুন কুমার দাস ও সৌরভ পাল।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, নিঃসন্দেহে এ ধরনের সমাজমসেবামূলক কাজ প্রসংসার দাবী রাখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য দক্ষ নেতৃত্ব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে।

মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ বলেন, এভাবেই সবাই মিলে আমাদের বাংলাদেশকে গড়তে হবে মহান মুক্তিযুদ্ধের চেতনায়।

সাতক্ষীরা করোনা আক্রান্ত শবদেহ অন্তেষ্টিক্রিয়া কমিটির আহবায়ক স্বপন কুমার শীল এরকম আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান।

ডা. সুব্রত ঘোষ বলেন, এধরনের সমাজ সেবামূলক কার্যক্রমে সবাইকে আরো বেশি সম্পৃক্ত হতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন