রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন, খুলনা সদরের দোলখোলা এলাকার মৃত অধির কুমার পালের পালের ছেলে অসিত কুমার পাল (৬৫) ও করোনার উপসর্গ নিয়ে মারা যান সাতক্ষীরার কালিগঞ্জের আড়ংখোলা গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী শরীফা খাতুন (৬৪)।

সামেক হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. কুদরত-ই-খুদা জানান, গত ১৪ মার্চ করোনা আক্রান্ত হয়ে অসিত কুমার পাল সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল পৌনে ৫টায় তিনি মারা যান।

অপরদিকে, গত ২৮ মার্চ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, কিডনি ও হার্টের রোগ নিয়ে সামেক হাসপাতালে ভর্তি হন শরীফা খাতুন। সোমবার বিকাল ৪টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই ব্যক্তির লাশ সৎকার ও দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সোমবার (২৯ মার্চ) পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৩৪ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্তত ১৫৩ জন বলেও নিশ্চিত করেন সামেক হাসপাতালের তত্তাবধায়ক ডা. কুদরত-ই-খুদা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ