সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরায় এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার সকালে নিহতের স্ত্রী, ভাতিজা ও এক প্রতিবেশীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আগের রাত ১০টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রামে নিহতের বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আজিজ মোল্যা ওই গ্রামের এনায়েত মোল্যার ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পেশায় দিনমজুর।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গলা কেটে এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে মাঠে কাজ করছে পুলিশ।

এলাকাবাসীসহ নিহতের পরিবারের সদস্যরা জানান, আজিজ মোল্যা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। বাবা বাড়ি না ফেরায় রাতে সাড়ে ১০টার দিকে নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম তার ছোটভাই হাফিজুল ইসলামকে সাথে নিয়ে খুঁজতে বের হন।

এক পর্যায়ে বাড়ির পেছনে বাঁশ বাগানের পথের ধারে তার রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে কাঁদতে থাকেন তারা।

গ্রামবাসী সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন