সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোং লিঃএর উন্নয়ন সভা ও চেক বিতরণ

সাতক্ষীরায় ‘গোল্ডেন লাইফ সোনালী সু-দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ (মুরাদাবা ইসলামী সঞ্চয় বীমা) সাতক্ষীরা সদর শাখার উন্নয়ন সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সংগ্রাম হোটেল সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা, কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির সাতক্ষীরা সদর শাখার জিএম শেখ রবিউল ইসলাম (রবি)র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর ডিএমডি মোঃ আয়ুব হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর এএমডি নাজনীন নাহার, সাতক্ষীরার এসজিএম কাজী আকতারুজ্জামান মহব্বত ও স্বপ্না খাতুন।

প্রধান অতিথি বলেন, বীমা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের চাবি-কাঠি। কারণ আজকের সঞ্চয় একটি পরিবারে জন্য আগামী দিনের ভবিষ্যত। তাই এই সঞ্চয়ের ধারাকে অব্যাহত রাখতে এবং সাধারন মানুষকে সঞ্চয়ে আরো উৎসাহিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলতি বছরে আড়ম্বড় পুর্নভাবে অন্যান্য আর্ন্তজাতিক দিবসের ন্যায় বীমা দিবস উদযাপন করেছেন। তিনি বলেছেন ব্যাংক ও বীমা দেশের অর্থনৈীতির চালিকাশক্তি। সুতরাং ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে সকলকে বীমা করার কোন বিকল্প নেই’।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানিকভাবে মেয়াদ পুর্তি বীমা গ্রাহকদের মধ্যে তিন লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়।

এসময় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক বীমা কর্মী ও গ্রাহক সহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন