বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে একটি চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মোশাররফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের তারালী মোড়ে এ ঘটনা ঘটে।

তিনি কালীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে মোহরার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি একজন মানসিক রোগী ছিলেন এবং সোনাতলা গ্রামের বাসিন্দা।

কালিগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান মঙ্গলবার ভোরে মোশাররফ হোসেন ফজরের নামাজ পড়ে বাড়ির বাইরে এসে কালীগঞ্জ ডিগ্রী কলেজের পাশে তিন রাস্তার মোড়ে হঠাৎ করে একটি চলন্ত বাসের নিজে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে বলে ওসি জানান।
সম্প্রতি তিনি ঋণগ্রস্থ হওয়ায় মানসিক হতাশায় ভুগছিলেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের অসহায় ভ্যানচালকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এতিম ও অসহায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ