শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাতক্ষীরা জেলা
শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মৎস্য ভবনে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর আজহার আলী শাহীন’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ তৌহিদ হাসানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মমতাজ খানম।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাইছুল কবির দিপু, খুলনা মহানগর
মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এড. ইব্রাহিম খলিল। সাতক্ষীরা জেলা মৎস্যজীবীলীগের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. জিললুর রহমান, আশাশুনি উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বিকাশ মন্ডলসহ শ্যামনগর, দেবহাটা, তালাসহ
বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় প্রধান অতিথি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার নির্দেশ দেন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় ও জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রাখা ব্যক্তিরা জীবন বৃত্তান্তসহ দ্রুত সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস