মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তিন বছরের সন্তানের চিকিৎসায় সাহায্য কামনা শ্রমিক পিতার

জটিল রোগে আক্রান্ত তিন বছরের শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শ্রমিক পিতা আল মামুন। অর্থ সংকটে একমাত্র সন্তান আশরাফুল আলম (৩) জটিল রোগে আক্রান্ত থাকলেও চিকিৎসা করাতে পারছেন না। সেই কারণে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন রাইচ মিল শ্রমিক আল মামুন মালী।

আল মামুন জানান, তার বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে। জীবিকার তাগিদে ধুলিহর ইউনিয়নের মোস্তাকের মিলে শ্রমিকের কাজ করেন। গত ৩ বছর পূর্বে তাদের ঘরের আলো হয়ে আসেন একমাত্র সন্তান আশরাফুল (৩)। কিন্তু জন্মগতভাবে শিশু আশরাফুল টিউমার, হার্ডের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলো। এ পর্যন্ত সাধ্যমত চিকিৎসা করানো হলেও তাকে সুস্থ্য করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসা করাতে পারলে সুস্থ হওয়া সম্ভব ছিলো বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু উন্নত চিকিৎসা করার মত টাকা না থাকায় সেটি সম্ভব হয়নি।

পিতা হয়েও অর্থ না থাকায় একমাত্র শিশু সন্তানের চিকিৎসা করাতে না পেরে দিশেহারা পিতা আল মামুন। তার একমাত্র সন্তানের চিকিৎসা করাতে সমাজের সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন তিনি।

তাদের সাহায্য পাঠাতে ০১৯১৫ ৬১১৩৬৫ (বিকাশ, রকেট, নগদ) এর নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আল মামুন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ