শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যায়যায়দিন পত্রিকা। ১৯৮৪ সালে প্রকাশিত পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক, পরবর্তিতে দৈনিক হিসাবে যায়যায়দিন পত্রিকাটি তার প্রকাশনা অব্যাহত রেখেছে।

বর্তমানে পাঠক প্রিয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয় দৈনিক হিসাবে যায়যায়দিন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদের সম্পাদনায় এদেশের মুক্তিযুদ্ধ, কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য, খেলা-ধুলা, সম্ভাবনা, উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, কৃষি, বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, নারী নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বির”দ্ধে ক্ষুরধার লেখনীর মাধ্যমে এদেশের স্বাধীনতা মাটি ও মানুষের অধিকারে কথা তুলে ধরার কারনে এখনো পাঠকের মন জয় করে চলেছে দৈনিক যায়যায় দিন পত্রিকা।

আজ ৬ জুন সোমবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে প্রকাশনার ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও জন্মদিনের কেককাটা অনুষ্ঠানে বক্তরা উপরোক্ত কথা বলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি। অনুষ্ঠানের শুর”তেই উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সাতনদীর সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান হাবির, সিনিয়র সাংবাদিক দৈনিক কল্যানের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাছরাঙ্গা টিভি ও আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক ও সাতক্ষীরা নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, বাংলাভিশন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ণ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন আরটিভি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টল সংকল্পের সম্পাদক ও প্রকাশক রামকৃষ্ণ চক্রবর্তী। এছাড়া যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা