বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নাতনীর ষড়যন্ত্র ও মামলার থেকে রক্ষার আকুলতা বৃদ্ধা নানির

সাতক্ষীরায় নাতনীর ষড়যন্ত্র ও মিথ্যা মামলার হাত থেকে সন্তানদের অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধা মাতা।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ দাবি জানান পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকার মৃত শামসুর রহমানের স্ত্রী ছফুরা খাতুন।

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘আমি ১০ সন্তানের জননী। আমার ৪নং কন্যা তহমিনা খাতুনের স্বামী গোলাম সরোয়ার ১ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে মারা গেলে কন্যা আমাদের বাড়িতে অর্থ্যাৎ পিতার বাড়িতে আশ্রয় গ্রহণ করে বসবাস করতে থাকে। আমাদের বাড়িতে বসবাসের তহমিনার সন্তানদের সাথে মামা-মামীদের সাথে তুচ্ছ ঘটনায় বিভিন্ন সময় বিরোধ হয়, মিটেও যায়। কিন্তু গত ০৪/০৭/২০২১ তারিখে জ্বালানি কাঠ নিয়ে আমার পুত্র আমিরুল ইসলামে সাথে তার আবারো বিবাদ হয়। এসময় পুত্র আমিরুল ও কন্যা তহমিনার সাথে হাতা হাতি হয়। হাতাহাতির একপর্যায়ে ঘরের চালের খোলা (টালি) লেগে আমার কন্যা তহমিনার মাথা সামান্য কেটে যায়। সে সময় আমার পুত্র আসাদুল ইসলাম, আমিরুল ইসলামের তার স্ত্রী শাপলা, আসাদুল ইসলামের স্ত্রী মনজুয়ারা, তার পুত্র ইব্রাহিম ঘটনাস্থলে উপস্থিত ছিলো না এবং তহমিনার কন্যা সুরাইয়া পারভীন শীলাও ঘটনাস্থলে উপস্থিত ছিলোনা। যার প্রত্যক্ষদর্শী আমি। হাতাহাতির বিষয়টিকে পুজি করে আমার নাতনি অর্থাৎ তহমিনার কন্যা সুরাইয়া পারভীন শীলা তার মামা-মামীদের শায়েস্তা করতে তার মাতা তহমিনাকে হাসপাতালে ভর্তি করায়। পরে একটি মিথ্যা নাটক সাজিয়ে ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও আমার অন্যপুত্র, পোতা এবং তাদের স্ত্রীদের আসামী করে থানায় মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ পোতা ইব্রাহিমকে আটক করে কারাগারে প্রেরণ করে। অথচ সে এঘটনার কিছুই জানে না। আমার নাতনী সুরাইয়া পারভীন শীলা কুটকৌশলী এবং হিংস্র প্রকৃতির। তারা পিতা হারা হয়ে আমাদের বাড়িতে খেয়ে পরে বড় হলেও সব সময় তারা মামা-মামীদের হয়রানির চক্রান্ত করতে থাকে। প্রকৃতপক্ষে আমার পুত্ররা এবং স্ত্রী-সন্তানরাও শান্তি প্রিয়। ওই নাতনী সুরাইয়া পারভীন শীলার চক্রান্তে আজ দিশে হারা হয়ে উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আমার পোতা, সন্তান এবং পুত্র বধুরা মামলার আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এরপরও প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলছে ১লক্ষ টাকা দিতে হবে। তা না হলে মামাদের ভিটেবাড়ি ছাড়া করবো। মর্মে হুমকি প্রদর্শন করে যাচ্ছে।’

এঘটনায় বৃদ্ধা ছফুরা খাতুন ওই নাতনীর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের কবল থেকে এবং ওই মিথ্যা মামলার দায় হতে অব্যাহতি চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক