বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আটক ১৩

সাতক্ষীরায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের ৯টি বাড়িতে ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।

কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় পরাজিত প্রার্থী আসাদুল ইসলামের কর্মী-সমর্থকদের ওপর বিজয়ী বিদ্রোহী প্রার্থী আসাদুল হকের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুষ্পকাটি পূর্বপাড়ার হায়দার আলী, ছাত্রলীগ নেতা আল আমিন ও তার স্ত্রী মারিয়া খাতুনসহ স্থানীয়রা জানান, গত ২৮ নভেম্বর নির্বাচনে তারা নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন। কিন্তু নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুল ইসলাম হেরে যান। জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আসাদুল হক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
নৌকা প্রতীক নিয়ে ভোট করায় সোমবার রাত ৯টার দিকে নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন ও ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানির নেতৃত্বে লোকজন তাদের বাড়িঘরে হামলা চালায়। এছাড়া হাফিজুর রহমানের মুদি দোকানে ভাঙচুর চালায়। এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন বলে জানান তারা।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরে কয়েকজনের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শাহীনুজ্জামান রিপন বাদী হয়ে সোমবার রাতেই আসাদুল হকের ছেলে দোলায়ার হোসেন শাওন, নবনির্বাচিত ইউপি সদস্য গোলামা রব্বানীসহ ৩৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা