শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় ইঞ্জিনভ্যানের যাত্রী নিহত ।। আহত ৭

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় ইঞ্জিনভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭জন।

শনিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহসড়কের তুজুলপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন সাতক্ষীরা শহরের রইচপুর গ্রামের মৃত. মাজেদ মোড়লের ছেলে ফারুক হোসেন বাবু (৪৫)।

গুরুতর আহত হয়েছেন ইচাপুর গ্রামের মোকলেছুর রহমান (৩২), ইঞ্জিনভ্যানের চালক ছলেমান (৩৫), সুপারিঘাটা গ্রামের কার্ত্তিক দাস (৩৩), বাঙালের মোড়ের ইসলাম (৫৫)সহ ৭/৮জন।

আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, স্বপ্নীল নামের পরিবহনটি শ্যামনগর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো। পথিমধ্যে সাতক্ষীরার তুজুলপুর বাজার এলাকায় পৌছুলে পরিবহনটি বিপরীতমূখী একটি ইঞ্জিনভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে মেরে দেয়। এতে পরিবহনের সামনের ভাগ দুমড়েমুচড়ে যায়। পরিবহনের ধাক্কায় ইঞ্জিনভ্যানে থাকা আট যাত্রীর মধ্যে পাঁচজন আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন।

দুর্ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাতক্ষীরা সদর থানার এসআই ওসমান গণি জানান, দূর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিন যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ইঞ্জিনভ্যানে থাকা একযাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছে ৬/৭ জন। পরিবহনটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত