বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পাওনা টাকা চাওয়ায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাওনা টাকা চাওয়ায় মারপিটের মিথ্যা নাটক সাজিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের রবিউল ইসলামের পুত্র রায়হান ইসলাম মিলন।

এসময় উপস্থিত ছিলেন জুয়েল কর্তৃক হয়রানির শিকার হওয়া মেজবাউদ্দীন।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন থাই ব্যবসায়ী। দীর্ঘদিন সাতক্ষীরা জেলায় অত্যন্ত সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছি। গত কয়েক বছর পূর্বে সাতক্ষীরা শহরের কাশেমপুর গ্রামের মৃত. ছুরমান আলীর পুত্র শাহাবুজ্জামান জুয়েলের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে কয়েকমাস আগে আমাকে একটি মোবাইল দেওয়ার শর্তে ১৫ হাজার টাকা গ্রহণ করে সে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও টাকা ফেরত বা মোবাইল না দেওয়ায় তার কাছে টাকা চাইলে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে। সর্ব শেষ ১৩ ফেব্রæয়ারী মোবাইল ফোনে টাকা চাইলে জুয়েলের সাথে বাকবিতÐা বাধে। এরপর ওই রাতেই একটি নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়ে আমিসহ আমার সঙ্গীরা তাকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে মারপিট করেছি মর্মে মিথ্যা সংবাদ পরিবেশন করে। অথচ ঘটনায় উল্লেখিত দিন ও সময়ে আমি ব্যবসায়ীক কাজে ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গায় ছিলাম। সহযোগি হিসেবে যাদের নাম দেওয়া হয়েছে তাদের সাথে আমার বহুদিন যোগাযোগ হয় না। এছাড়া ঘটনাস্থল হিসেবে পানসি রেস্তোরা উল্লেখ করেছে জুয়েল। শহরের একটি জনবহুল এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাবো অথচ কেউ দেখবে না এটি কেমন করে হতে পারে।
তিনি আরো বলেন জুয়েল একজন প্রতারক। বিভিন্ন স্থানে প্রতারনার অভিযোগ রয়েছে তার বিরুদ্দে। এসব প্রতারনার ঘটনা ধামা চাপা দিতে সে ইতোপূর্বের এমন ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমরা অবগত হয়েছি। আমি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। তদন্তে আমার ন্যুনতম সম্পৃক্ততা থাকলে আমার শাস্তি হোক।

তিনি জুয়েলের সাজানো নাটকের তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উৎঘটন করতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ