শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুলিশের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পুলিশের স্টিকার প্রাইভেটকার ও সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার দুপুরে শহরের মিল বাজারস্থ র‌্যাব-৬ কোম্পানি অধিনায়কের কার্যালয়ে র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘রোববার ২৯ আগস্ট ভোরে র‌্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি প্রাইভেটকারযোগে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) নিয়ে খুলনা হতে সাতক্ষীরার উদ্দেশ্যে আসছে।
এমন খবরে অফিসার ও ফোর্সসহ শহরের মিলবাজার সুন্দরবন টেক্সটাইল মিলের ১নং গেটের সামনে অবস্থান নেয়।
ঢাকা মেট্রো-গ-১৬-০১৫৬ প্রাইভেটকারটি চ্যালেঞ্জ করে উক্ত প্রাইভেটকারে থাকা শহরের মধ্যকাটিয়া এলাকার মৃত. আরশাদ হোসেনের ছেলে মাহফুজ আরিফ অপু (৩৫), বাটকেখালী রামদেবপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে মোঃ রায়হান বিপ্লব (২৮) ও শহরের গড়েরকান্দা এলাকার মৃত দেসের গাজীর ছেলে আনিছ গাজী (৩৫)কে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ৩ হাজার ৪৩০ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ১০০ টাকাসহ গ্রেফতার করে।’

তিনি আরো জানান, ‘গ্রেফতারকৃত আসামীরা ইয়াবা পরিবহনের সময় প্রাইভেটকারে পুলিশ লেখা স্টীকার ব্যবহার করছিল। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা