সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রথম পর্যায়ে করোনা ভাইরাস’র ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে আলোচনা সভা

সাতক্ষীরায় সরকারি নীতিমালা অনুযায়ী প্রথম পর্যায়ে করোনা ভাইরাস’র ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে
জেলা প্রশাসক ও করোনা ভাইরাস’র ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ও করোনা ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ডা. হুসাইন
সাফায়েত, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ-আল মামুন, জেলা পরিবার
পরিকল্পনা অফিসের উপপরিচালক রওশানারা জামান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ, ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান, সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় জানানো হয় আগামী ফ্রেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহে সাতক্ষীরা জেলায় করোনার ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরাতে প্রথম পর্যায়ে সরকারি
নীতিমালা অনুযায়ী করোনা ভাইরাস’র ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে তালিকা তৈরী, ভ্যাকসিন সংরক্ষণ, নিরাপত্তা ব্যবস্থাসহ ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় করোনা ভাইরাস’র ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ১৪ সদস্য বিশিষ্ট ম্যানেজমেন্ট কমিটির সংশ্লিষ্টরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জেলা
প্রশাসনের কর্মকর্তা এবং প্রথম পর্যায়ে করোনা ভাইরাস’র ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির