রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রয়াত আ.লীগ সভাপতির কবর জিয়ারত করলেন এমপি রবি

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়ের সরদারের কবর জিয়ারত করলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সদরের ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামে মরহুম আবুল খায়ের সরদার এর বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

পরে সদর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়ের সরদারের কবর জিয়ারত করেন।

এসময় এমপি রবিসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সুরা ফাতিহা, সুরা এখলাছ ও দরুদ শরীফ পাঠ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় এমপি রবি কবরস্থানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বলেন, সদর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়ের সরদার আমার একজন প্রিয় মানুষ ছিলেন। তার মৃত্যু আমাকে কাঁদিয়েছে এবং আমি দারুনভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। তিনি যেদিন মারা যান সেদিন আমি করোনা আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন ছিলাম। আমি আমার প্রিয় মানুষটাকে শেষ দেখা দেখতে পারিনি। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামসুর রহমান, ইউপি সদস্য মহাদেব ঘোষ, বিজিবি সদস্য নুর ইসলাম, মো. মনিরুল ইসলাম, সেকেন্দার আলীসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব