বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

সাতক্ষীরায় কন্টেইনার ভর্তি ৫ লিটার তরল ও ৫৭ বোতল ফেন্সিডিলসহ এস. এম. রবিউল ইসলাম (৪৮) নামের এক মাদক বিক্রেতা আটক হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক করে।

আটককৃত এস. এম. রবিউল ইসলাম সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, সহকারী পরিচালক শেখ মোঃ হাশেম আলীর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক মোঃ রাসেল কবির ও সঙ্গীয় সদস্যদের সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলামের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ৫ লিটার তরল ও ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ সময় আটক করা হয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে। সে বহুদিন ধরে সাতক্ষীরা শহরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান