শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল লীগে চ্যাস্পিয়ন টাউন স্পোর্টিং ক্লাব

সাতক্ষীরায় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ- ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ভালুকা চাঁদপুর সবুজ সংঘকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে চ্যাস্পিয়ন হয়েছেন জেলার ঐতিহ্যবাহী টাউন স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার(২৮ অক্টোবর) বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নির্ধারিত সময়ে উভয় দল কোন গোল দিতে না পারায় গোল শুন্যভাবে খেলাটি শেষ হয়।

পরে রেফারি টাইব্রেকারের মাধ্যমে জয়-পরাজয় নির্ধািরন করে। টাইব্রেকারের প্রথমবারে উভয় দল ৫-৫ গোল দিলে রেফারি আবার একটি করে গোল দেওয়ার সুযোগ দেয়।

ভালুকা চাঁদপুর সবুজ সংঘের একটি গোল টুটুল ঠেকিয়ে ‍দিলে টাউন স্পোর্টিং ক্লাব ৬-৫ গোলে জয়ী হয়ে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ চ্যাস্পিয়ন হয়।

ফাইনাল খেলা পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল্লুর রহমান।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্সের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান , জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আশরাফ আলী, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম-সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন,মো. সাইদুর রহমান শাহীন, সদস্য কাজী আক্তার হোসেন, মো. ইদ্রিস আলী বাবু, আ ম আক্তারুজ্জামান মুকুল, কবিরুজ্জামান রুবেল, শেখ হেদায়েতুল ইসলাম, প্রথম বিভাগ ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, সম্পাদক ইমাদুল হক খান।

ফাইনালে রেফারি হিসাবে দ্বায়িত্ব পারন করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, সহকারী রেফারি কবির হোসেন, মিজানুর রহমান ও ইকবাল কবির খান বাপ্পি।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল