সাতক্ষীরায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত বৃদ্ধা


সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাস ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের আরোহী নানী নিহত ও নাতি আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়।
আহতের পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ বলেন, মেয়ের বাড়ি সাতক্ষীরার শুকদেবপুর থেকে দেবহাটা উপজেলার শিমুলবাড়িয়ায় ফেরার জন্য নাতি মাসুদ রানার ইঞ্জিন ভ্যানে চড়ে যাওয়ার পথে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাস ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের আরোহী নানী জাহানারা (৬০) ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেন এবং মারাত্মক আহত মাসুদ রানা (২৭)কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। মাসুদ রানার অবস্থা এখনও আশংকাজনক।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি গোলাম কবির জানান, ঘাতক বাসকে আটক করেছে পুলিশ। বাস চালক আশাশুনি উপজেলার পুরোহিত গ্রামের হযরত আলীকে আটকের চেষ্টা চলছে
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন


