রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাড়ছে করোনা সংক্রমণ, যেকোনো মুহূর্তে লকডাউন

ঈদের পর থেকে সাতক্ষীরায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণের হার। জেলায় গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় পজিটিভ রোগীর গড় হার ৩৯ শতাংশ। রোগীর বাড়তি চাপ ও হাসপাতালে করোনা বেড না থাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে রোগী ভর্তি করা হচ্ছে না জানা গেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন করানোয় আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

শনিবার (২৯ মে) সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতফেরত বাংলাদেশিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো পাসপোর্টযাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চলতি সপ্তাহে করোনার নমুনা সংগ্রহকারীদের মধ্যে মোট ৩০ ভাগ মানুষ করানোয় আক্রান্ত। গত সপ্তাহে এ আক্রান্তের হার ছিল ৪০ ভাগ। আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ভারতীয় ধরন আছে কি-না তা রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

এ সপ্তাহে আক্রান্তের হার একটু কম হলেও অবস্থা দৃষ্টে আগামীতে বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, মেডিকেল কলেজ হাসপাতালে করোনার রোগীর জন্য ১০০ শয্যা আছে। গত সপ্তাহে ১০০ জনের বেশি রোগী ছিল। বর্তমানে ৪৯ জন রোগী ভর্তি আছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আটটি আইসিইউ বেডের মধ্যে চারটিতে করোনা পজিটিভ রোগী ভর্তি আছে।

ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি ব্যবসায়িক সংগঠনের সভাপতি আরাফাত হোসেন জাগো নিউজকে জানান, ভারত থেকে মালামাল নিয়ে কাজে ট্রাক চালক, হেলপার, খালাসি আসছে। তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। ১৩৮ কিলোমিটার সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধ পথে কমবেশি বাংলাদেশে আসা যাওয়া করছে। সাতক্ষীরাকে নিরাপদ রাখতে এ বিষয়ে পদক্ষেপ নেয়া জরুরি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত বলেন, সাতক্ষীরায় করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ভারতীয় ধরন পাওয়া যায়নি। ভারতফেরত কয়েকজন পজিটিভ রোগীদের থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

লকডাউনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রোববার (৩০ মে) জেলা করোনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সার্বিক বিষয় তুলে ধরা হবে। লকডাউনের বিষয়ে জেলা প্রশাসক সিদ্ধান্ত জানাবেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সংক্রমণের হার উদ্বেগজনকহারে বাড়ছে। গত এক সপ্তাহের গড় হিসেবে জেলায় সংক্রামণের হার ২৯%। রোববার এ সংক্রান্ত বিষয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছে। এখনই লকডাউন ঘোষণার করা কঠিন সঠিক হবে কিনা সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা পেলে জেলাব্যাপী লকডাউন কার্যকর করা হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি