শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভুমিদস্যু থেকে রক্ষা পেতে এক ব্যক্তির সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ভুমিদস্যু আব্দুল করিম এর সন্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে রক্ষা ও সন্ত্রাসী হামলা এবং হয়রানি মূলক মামলা থেকে পরিত্রান পাওয়ার দাবি জানিয়েছেন এক ভুক্তভোগি।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সদর উপজেলার আখড়াখোলা গ্রামের মৃতঃ মোরশেদ আলমের ছেলে মোঃ কবিরুল আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা চার ভাই এক বোনের মধ্যে আমি বড়। আমি পরিবারের একমাত্র অবলম্বন। আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি সাবেক দাগ নং-৪৩৯,৪৪০,৪৪১, হাল দাগ নং-৮১৭,৮১৮, মোট জমির পরিমান ৭৯ শতক। এই জমির মধ্যে ৪৩৯ ও ৪৪০ নং দাগের ১৫ শতক জমি আমার প্রতিবেশী আব্দুল করিম গং দীর্ঘদিন ধরে ভোগ দখল করার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি, ক্ষয়ক্ষতি এবং প্রাননাশের হুমকি ধামকি দিয়ে আসছে। এজন্য তারা আমাদের নামে আদালতে মিথে হয়রানিমূলক মামলা করেছে। বিভিন্ন সময় উভয় পক্ষের সমার্থনে বে-সরকারী গ্রাম্য আমিন দ্বারা মাপ জরিপ করতে ব্যর্থ হলে পরবর্তিতে সরকারী আমিন দ্বারা মাপ জরিপ করাকালীন সময়ে ২০০৭ সালের ২৪ এপ্রিল দেওয়ানী মোকাদ্দমা রুজু করে। দীর্ঘ দিন মোকাদ্দমাটি চলার পর আদালত আমাদের পক্ষে রায় দেন। কিন্তু তারা আদালতের রায় অমান্য করে আমাদের জমি জোরপূর্বক গায়ের জোরে দখল করার জন্য উদ্ধত হয় এবং উচ্চ আদালতে আপিল করে আমাদের বাঁশ ঝাড়ের বাঁশ, গাছগাছালি কেটে নিয়ে যায়।

কবিরুল আলম আরো বলেন, পরবর্তিতে ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাসের নেতৃত্বে গত ১৫ ডিসেম্বর বিকাল ৪ টায় একটি শালীসি বৈঠক বসে। সেখানে দুই পক্ষ উপস্থিত হয়ে আমাদের দলিল ও কাগজ পত্র উপস্থাপন করলে এবং বিবাদী আব্দুল করিম গং অরেজিষ্ট্রিকৃত সাদা কাগজের দলিল উপাস্থপন করলে শালীসে আমরা জমির প্রকৃত ন্যায় সংগত দাবিদার বলে প্রতিয়মান হয়। যার কারনে আমি ১৯৯০ সালের মাঠ জরিপের উপর ভুমি অফিসের কর আদায়ে সক্ষম হই। শালীসে আব্দুল করিম গংকে জমির দাবি ছেড়ে দেওয়ার জন্য বলা হলে তিনি জমি ছাড়তে অস্বিকার করেন।

তিনি অভিযোগ করে বলেন, শালীসের সিদ্ধান্ত না মেনে বিবাদীগন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট সাতক্ষীরাতে আমাদের নামে মিথ্যে মামলা দায়ের করেন, যাহা মামল নং-পি ৯২০/২০, মামলার ধারা ১৪৪। এলাকায় আরোও অত্যান্ত ১০ টি পরিবার তাহাদের হামলা ও মামলার শিকার। কিন্তু ভয়ে তাহাদের বিরুদ্ধে কেউ মুখ খুলিতে সাহস পায় না। আব্দুল করিম তার ভাইপোদের নিয়ে বহাল তবিয়তে দাপট করে যাচ্ছে।

তিনি ভুমিদস্যু আব্দুল করিম গংদের হাত থেকে রক্ষা পেতে ও মিথ্যে মামলা থেকে নিষ্কৃতি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন