শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর হস্তান্তরের উদ্বোধন ২৩ জানুয়ারি

মুজিব শতবর্ষে সাতক্ষীরায় ১ হাজার ১৪৮টি পরিবার প্রথম ধাপে লাল সবুজের নতুন ঘর পেতে যাচ্ছেন। ভুমিহীন ও গৃহহীনরাই সরকারের দেয়া এসব ঘরে বসবাস করবেন।

আগামী ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক এর নেতৃত্বে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে এই ঘর হস্তান্তরের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

ইতোমধ্যে এসব ঘরের নির্মাণ কাজ শেষের পথে। উদ্বোধনের পর চাবি তুলে দেয়া হবে দরিদ্র এসব মানুষের হাতে। যাদের জমি আছে ঘর নাই অথবা জমি ঘর কিছুই নাই তাদের চোখে মুখে এখন পাঁকা ঘরে বসবাস এবং বেঁচে থাকার নতুন স্বপ্ন।
প্রতিটি মুহুর্তে ঝুকিপূর্ণ ও উপকুলীয় জেলা সাতক্ষীরার দরিদ্র ও ভুমিহীন শ্রেণির মানুষের বসবাস গাং-খাল-নদীর চরে ও মৎস্য ঘেরের ধারে। এসব মানুষের জীবন জীবিকা শ্রম বিক্রি, মাছ ধরা বা ভ্যান চালানোর উপর নির্ভরশীল। সেইসব দরিদ্র মানুষ এবার ইটের তৈরি দুটি রুম, একটি বারান্দা, বাথরুম, রান্নাঘরসহ পাকা বাড়ি তাদের যেন বেঁচে থাকার নতুন আশা। ফলে “মুজিব বর্ষের অঙ্গীকার-গৃহহীন থাকবে না একটি পরিবার” এ প্রকল্প বাস্তবায়নে আশার আলো দেখতে শুরু করেছে হতদরিদ্র মানুষ। শুধু ঘর নয়, সঙ্গে পাচ্ছেন জমির দলিলও।

এতে দরিদ্র শ্রেণির মানুষ ঘর পেয়ে জানালেন খুশির কথা। আর দ্রুতগতিতে কাজ করতে হচ্ছে জানালেন নির্মাণের সাথে সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা জেলা দূর্যোগ কবলিত হওয়ায় নির্মাণ সামগ্রীর গুণগত মান ঠিক রেখে গৃহ নির্মাণ কাজ প্রায় শেষের পথে। প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্তে এসব ঘর পরিদর্শনে ছুটে চলেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা