শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভূয়া প্রতিবন্ধি ভাগ্নের চক্রান্ত থেকে বাঁচতে মামা’র সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মামা’র বিরুদ্ধে ভাগ্নের মিথ্যেচারের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহরের রসুলপুর এলাকায় বসবাসকারি আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের মোঃ আইয়ুব আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আশাশুনির গোদাড়া গ্রামের মনিরুল ইসলাম মধু আমার আপন ভাগ্নে। নিজেকে প্রতিবন্ধি দাবি করে গত ৮ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সে আমার বিরুদ্ধে মিথ্যেচার করেছে। মধু আসলে প্রতিবন্ধী নয়, একজন সক্ষম ব্যক্তি। স্ত্রী সন্তান নিয়ে সে ভালই আছে। তবে এলাকায় সে একজন ঠক ও প্রতারক হিসেবে পরিচিত। আমার পিতা ইন্তাজ আলী একজন নিরক্ষর ব্যক্তি। তার কাছ থেকে যে ৫৭ শতক জমি কেনার কথা বলেছে তা আদৌ সত্য নয়। তার নামে কোথাও ১ শতক জমি নেই। তার মা অর্থাৎ আমার বোন আছিয়ার নামে মাত্র ১৭ শতক জমি রয়েছে যা আমার পিতা ইনতাজ আলীর কাছ থেকে ক্রয় করে। ওই ১৭ শতক জমির উপর ঘর বেঁধে সে বসবাস করে। তার কোন জমি পাওনা নাই।

আইয়ুব আলী আরো বলেন, আমার ভাগ্নে মনিরুল ইসলাম মধু সাংবাদিক সম্মেলনে বলেছে, আমি তার কেনা সম্পত্তি লোভের বশবর্তী হয়ে চৌকিদার আবদুস সাত্তারের কাছে বিক্রি করেছি। আমি তার কেন, আমার নিজের সম্পত্তি এক কাঠাও কোথাও বিক্রি করিনি। এছাড়া গত ২৯ জুলাই আমার উপস্থিতিতে চৌকিদার আবদুস সাত্তার ভাড়াটিয়া লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে ঢুকে তার বৃদ্ধ মাতা স্ত্রী, ছোট ভাইসহ তাকে মারপিট করে জখম করা হয়। যা সম্পূর্ন মিথ্যে ও বানোয়াট। ওইদিন আমি আমার কর্মস্থল বিদ্যুৎ বিভাগের ৩৩/১১ কেভি উপকেন্দ্রে কর্মরত ছিলাম। কাজেই জমি থেকে তাকে উচ্ছেদ কওে দখল নেয়ার প্রশ্নই উঠে না।

তিনি অভিযোগ করে বলেন, আমরা ৮ ভাই বোন। আমি একমাত্র ভাই। আমার তিন বোন চায়না, আছিয়া, ও আকলিমা এবং ভগ্নিপতি সেলিম আমার নিরক্ষর পিতাকে ভুল বুঝিয়ে সুকৌশলে আমিসহ আমার অপর চার বোনকে পিতার প্রাপ্য জমি থেকে বাদ দিয়ে গত ২০০৫ সালের ২৬ জুলাই পিতার জাল স্বাক্ষর করে ১৩ শতক জমির একটি জাল দলিল করে। দলিলে পিতার স্বাক্ষর দেখা যায়। কিন্তু তিনি নিরক্ষর। তারা পিতার স্বাক্ষর জাল করে আমি সহ আমার অন্য চার বোন বাবিয়া, ফাতেমা, আরোচা ও মাফিয়াকে ফাঁকি দিতে চেয়েছে। আমি আমার পৈত্রিক ভিটায় মাত্র ৮ শতক জমি পিতার কাছ থেকে ক্রয় করে সেখানে ঘর বেধে বসাবাস করে আসছি। এখন মনিরুল ইসলাম মধু জাল দলিল প্রস্তুুতকারির প্ররোচনায় আমার ওই ৮শতক জমি থেকে উচেছদ করার জন্য বিভিন্ন অজুহাতে, বিভিন্ন পন্থায় চেষ্টা করে যাচ্ছে। মনিরুল ইসলাম মধু প্রতিবন্ধী না হওয়া স্বত্বেও সম্পূর্ন মিথ্যেও আশ্রয় নিয়ে প্রশাসন ও বিভিন্ন ব্যক্তির সহানুভূতি ও আনুকূল্য লাভ করার চেষ্টা করছে। যাতে মানবিক কারণে বিভিন্ন পর্যায়ের প্রশাসন ও ব্যক্তিরা যাতে আমাকে জমি থেকে উচ্ছেদে তাকে সহায়তা করে।

তিনি প্রতারক ও ভূয়া প্রতিবন্ধি মনিরুল ইসলাম মধু’র চক্রান্ত থেকে মুক্তি পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সকল পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলন তার চার বোন বাবিয়া, ফাতেমা, আরোচা ও মাফিয়া উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত