শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় ব্যাপক উহসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সহ-সভাপতি তহমিনা রহিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, শহিদ জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে এবং ১৯৫২ সালের ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধুর খুনীদের বিচার ও মহান স্বাধীনতা বিরোধী দোষর রাজাকারদের বিচার এ বাংলার মাটিতে করে জাতিতে কলঙ্কিতমুক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, অনেক ভূমিদস্যু সন্ত্রাসী যারা দলের ভাল চায়না তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দলের ক্ষতি করছে ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দঁাড়াতে হবে। নারীরা দেশের সামগ্রীক উন্নয়নে সম্পৃক্ত হয়ে অংশ নিচ্ছে। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই নারীদের সুসংগঠিত হতে হবে।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার শুরুতে দেশের জন্য সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, শ্রমিক নেতা বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক সালেহা ইসলাম ও চন্দনা রানী টুকু প্রমুখ।

উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা খাতুন, ঝর্ণা রানী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, মমতাজ বেগম মীরা, রুমা রানী বরকন্দাজ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, সোনিয়া পারভীন শাপলা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরিফা সিদ্দীকা, শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর রাবেয়া পারভীন, কোষাধ্যক্ষ হেলেনা পারভীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবিনা সুলতানা সুমি, সদস্য রেবেকা পারভীন রিক্তা, মনোয়ারা খাতুন, রোকেয়া খাতুন, ফাহিমা আক্তার, জেবুন্নেছা, মাহমুদা বেগম, নাসিমা পারভীন, সুফিয়া বেগম, মমতাজ বেগম, নাইমা সুলতানা সোনালী প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা ও ৭ উপজেলার মহিলা আওয়ামী লীগের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন