শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানব পাচার মোকাবেলায় কৌশল নির্ধারণে কর্মশালা

আগামী প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশের সীমান্ত পয়েন্টগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আইনশঙ্খলা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে সন্তানদের মাদক থেকে দূরে রাখতে হবে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষার প্রতিটি ধাপে মাদকের কুফল সম্পর্কে যথাযথ পাঠ্যক্রম সংযোজিত করে নতুন প্রজন্মকে সচেতন করে গড়ে তুলতে হবে।

৭ জুন, ২০২২ মঙ্গলবার বিকাল ৪টায় কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায়, স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট, ঢাকা’র বাস্তবায়নে ও স্থানীয় সংগঠন স্বদেশর ব্যবস্থাপনায় ‘বাংলাদেশের সীমান্তবর্তী বত্রিশটি জেলার মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ’ বিষয়ক গবেষণা কাজের জেলা পর্যায়ের কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

কর্মশালায় বক্তারা আরও বলেন, বাংলাদেশের দীর্ঘ সীমান্ত দিয়ে প্রতিবেশি রাষ্ট্র ভারত ও মায়ানমার থেকে প্রতিনিয়ত মাদকদ্রব্য আসছে। দেশের মধ্যে বিভিন্ন পদ্ধতিতে মাদক পরিবহন হচ্ছে এক জেলা থেকে আরেক জেলায়। মানুষের শরীর ব্যবহার করে মাদক পরিবহন করছে একটি চক্র। মাদক ব্যবসায়ীরা নিয়মিত তাদের মাদক পাচার কার্যক্রম পরিচালনার জন্য নান রুট ও পদ্ধতি ব্যবহার করে।

একজন মাদকাসক্ত তার পরিবারের জন্য চরম ক্ষতিকর হিসেবে নিজের অবস্থান জানান দেয়। কারণ যে পরিবারে একজন মাদকাসক্ত মানুষ থাকে সেই পরিবার সামাজিক, আর্থিক ও অন্যান্য পর্যায়ে চরম দূরাবস্থায় পতিত হয়। এজন্য সকলকে সমাজ থেকে মাদক নির্মূল করতে একযোগে কাজ করতে হবে। গণমাধ্যম, আইনশঙ্খলা রক্ষকারী বাহিনী, সীমান্তরক্ষি বাহিনী, সরকারি-বেসরকারি সংস্থা, ধর্মীয় নেতা, সমাজকর্মী, জনপ্রতিনিধি সকলকে এগিয়ে আসতে হবে সমাজ থেকে একেবারে মাদককে নিমূর্ল করতে।

স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মো: হাশেম আলী।

বিশেষ অতিথি ছিলেন কাটিয়া ফাড়ির পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলার কায়ছারুজ্জামান হিমেল।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বরসার সহকারী পরিচালক নাজমুল আলম মুন্না, হেড’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, সমাজকর্মী তাহমিনা ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন