বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

সিলেট থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে সাতক্ষীরায় মোটরসাইকেল চালক পৌর কর্মচারী নিহত হয়েছেন।

শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ওবায়দুল্লাহ (৫৮)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গি এলাকার মৃত হায়াত আলী গাজীর ছেলে।

ওবায়দুল্লাহ মাস্টাররোলে সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ লাইনের পাম্প অপারেটর হিসাবে কাজ করতেন।

স্থানীয় জনতা ঘাতক পরিবহনটি অটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালকসহ অন্যান্যরা পালিয়ে যায়।

নিহতের সহকর্মী আনারুল ইসলাম জানান, পানির লাইনে কাজ করার জন্য সকালে ওবায়দুল্লাহ গাজী মোটরসাইকেলে পৌরসভার বকচরার শেষ প্রান্তের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহর বাইপস সড়কের বকচরা চার রাস্তার মোড় পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী মামুন পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওবায়দুল্লাহ। এসময় স্থানীয় জনতা মামুন পরিবহনের ওই গাড়িটি আটক করে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক পরিবহনটিকে আটক করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর