সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মিথ্যে মামলা থেকে পরিত্রাণের দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের করা মিথ্যে চাঁদাবাজীর মামলার দায় থেকে স্বামীকে অব্যহতি দেয়ার দাবি জানিয়েছেন এক গৃহবধূ।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খমড়ি গ্রামের আমির আলী গাজীর স্ত্রী মর্জিনা খাতুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামী আমির গাজী ও শশুরদের সঙ্গে একই উপজেলার হরিখালী গ্রামের হামিজউদ্দীন গাইন ও তার ছেলে আজগর গাইনের সাথে বিরোধ চলে আসছিল। হামিজউদ্দীন গংরা অত্যান্ত অর্থশালী ও প্রভাবশালী হওয়ায় আমার স্বামীর পরিবারের লোকদের বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করতে থাকে। উপায়ন্ত না পেয়ে আমরা সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করলে আদালত উক্ত সম্পত্তিতে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি জানতে পেরে হামিজউদ্দীন ও আজগর গংরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং যেভাবে হোক আমাদেরকে সর্বশান্ত করে আমাদের দখলীয় সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্র শুরু করে। এরই জের ধরে তারা আমার স্বামী, শশুর, দেবর এবং শশুরের ভাইদের নামে গত ৯ অক্টোবর একটি মিথ্যে চাঁদাবাজীর মামলা দায়ের করে। ওইদিন মিমাংসার কথা বলে আমার স্বামী আমির গাজীকে থানায় ডেকে নিয়ে ওই মিথ্যে চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করে পুলিশ। আজগর গংরা আদালতে কোন কাগজ উপস্থাপন করতে না পেরে জোর পূর্বক আমাদের সম্পত্তি দখলের জন্য মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমারা স্বামীসহ পরিবারের সদস্যদের হয়রানি করছেন।

মর্জিনা খাতুন আরো বলেন, আমরা অত্যান্ত গরিব ও দ্বীন মজুর শ্রেণীর মানুষ। আমরা স্বামী ও তার পরিবারের সদস্যরা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাড়ভাঙ্গা শ্রম দিয়ে উপার্যিত পয়সা দিয়ে কোন রকমে সংসার নির্বাহ করে। আমার স্বামী ও তার পরিবরের কেহ চাঁদাবাজী বা কোন অপরাধের সাতে জড়িত না। তাছাড়া কোন পিতা তার সন্তান ও ভাইদের সাথে নিয়ে চাঁদাবাজীর মত ঘৃণ্য অপরাধ করতে পারে না। হামিজউদ্দীন গংদের দায়ের করা চাঁদাবাজীর মামলায় বয়োবৃদ্ধ ও কিশোরকে আসামী করা হয়েছে। আমার শশুর ও তার ভাইরা এতই বৃদ্ধ যে বয়সের ভারে ঠিকমত চলাফেরা করতে পারে না। তারা কিভাবে চাঁদাবাজী করতে গেল এটা সমাজের বিবেকবান মানুষের কাছে বোধগম্য নয়।

তিনি অভিযোগ করে বলেন, উক্ত মামলার যে সময় ও ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে সেখানে এধরনের কোন ঘটনা আদৌ ঘটেনি। কাজেই হামিজউদ্দীন গংদের দায়ের করা চাঁদাবাজীর মামলাটি যে সম্পূর্ন মিথ্যে ও বানোয়াট তা আর বলার অপেক্ষা রাখে না। এই মিথ্যে মামলায় আমার স্বামী আমির আলী গাজী কারাগারে আটক থাকায় পরিবারের সদস্যদের নিয়ে আমরা অত্যান্ত কষ্টে দিন কাটাচ্ছি। সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি।

তিনি মিথ্যে চাঁদাবাজীর মামলার দায় থেকে স্বামী আমির গাজী ও পরিবারের সদস্যদের অব্যহতি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলেবিস্তারিত পড়ুন

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু
  • ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক পৌর কাউন্সিলর সাগর
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে- লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান
  • সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?
  • শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ