মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লাবসা ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিসেবা প্রাপ্তি ও জবাবদিহিতা নিশ্চিত করণে ইন্টারফেস সভা

সুশীল সমাজ এবং সরকারি প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পে নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় লাবসা ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিসেবা প্রাপ্তি ও জবাবদিহিতা নিশ্চিত করণে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদরের ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের হলরুমে সহায় ও মানুষের জন্য ফাউন্ডেশন’র আয়োজনে এবং সিডা’র অর্থায়ণে স্যোসাল সাপোর্ট কমিটির জান্নাতুল ফেরদৌস বিউটি’র সভাপতিত্বে ইন্টারফেস সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

‘লাবসা ইউনিয়নের ১০টি গ্রামে সুশীল সমাজ এবং সরকারি প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করণের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পে নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের অংশ হিসাবে নারীর প্রতি সহিংসতা নিরসনে ইউনিয়ন পরিষদ কর্তৃক সেবা প্রদান এবং এলাকার জনগণের সেবা গ্রহণের মাত্রা গানিতিকভাবে নির্ণয় (কমিউনিটি স্কোর কার্ড) করার জন্য পরস্পরের উপস্থিতিতে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়। সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে সেবার মান বৃদ্ধিতে করনীয় এবং ভবিষ্যতের জন্য কি কি সুপারিশ আছে সবার সামনে উপাস্থাপন করায় সভার মূল উদ্দেশ্য।’

ইন্টারফেস সভায় বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুল হান্নান, লাবসা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, লাবসা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, অবসর প্রাপ্ত শিক্ষক মো. আলাউদ্দিন সরদার, লাবসা ইউনিয়নের সচিব মো. মতিউর রহমান, প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান, জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির জেলা প্রধান সাকিবুর রহমান, লাবসা ইউনিয়নের উদ্যোক্তা মেহেদী হাসান প্রমুখ। লাবসা ইউনিয়নের শিক্ষক, চিকিৎসক ও গন্যমান্য ব্যক্তিসহ ৫০জন সেবাদাতা ও সেবা গ্রহীতা সভায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. শোকর আলী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের