বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষকের ভুমিকায় ইউপি চেয়ারম্যান, নিলেন ১০ম শ্রেণির গণিত ক্লাস

সাতক্ষীরার সদর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ১০নং আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন।

তিনি তার নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন শিক্ষার প্রসারে কাজ করবেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নের শিক্ষা খাতে উন্নয়নের জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে একাধিক মিটিং করেছেন কিভাবে এই ইউনিয়নের শিক্ষা মান আরও উন্নত করা যায়। এমনকি পারিবারিক ভাবে শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত তিনি সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের গণিত ক্লাস নেন।

শিক্ষার্থীরা জানায়, ঘড়ির কাটায় তখন সাড়ে ১০টা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক বেশে চেয়ারম্যান মিলন হাতে ডাস্টার ও পেন্সিল নিয়ে শ্রেণি কক্ষে প্রবেশ করেন। এই সময় তিনি গণিতের বিভিন্ন সূত্রাবলী কিভাবে সহজে সমাধান করা যায় তা বোর্ডে অংক করে বুঝিয়ে দেন সাবলিলভাবে। পাঠদান শেষে তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

এসময় তিনি ছাত্র-ছাত্রীদের বলেন, হৃদয় দিয়ে পড়তে হবে। মন খারাপ হলে বই পড়বে। কখনো হতাশ হবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। যেটা ভালো লাগে না, সেটা করবে না। তোমরা চাইলেই দেশটা পরিবর্তন করে দিতে পারো।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া