শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্বাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে জামাতা!- অভিযোগ শ্বশুরের

শ্বাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন আশাশুনির প্রতাপনগর এপিএস ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ মাও. ওহিদুজ্জামান।
এমনই অভিযোগ ও ঘটনায় প্রতিকার চেয়ে ওহিদুজ্জামানের শ্বশুর সোহরাব উদ্দীন গাজী প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি জাকির হোসেনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোহরাব উদ্দীন গাজীর স্ত্রীর সাথে মাও. ওহিদুজ্জামানের অবৈধ সম্পর্ক ছিলো। এই অবৈধ সম্পর্ক বজায় রাখতে মাও. ওহিদুজ্জামানের সাথে কৌশলে নিজ কন্যাকে বিয়ে দেন সোহরাব উদ্দীন গাজী স্ত্রী মোমেনা খাতুন। এরপর থেকে জামাতার যৌন ক্ষুধাও নিবারণ করে আসছিল মোমেনা।

অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগী সোহরাব উদ্দীন কয়েকবার তাদের আপত্তিকর অবস্থায়ও দেখেন। এ বিষয়ে স্থানীয়ভাবে শালিসী বৈঠক হলেও কোন সমাধান হয়নি।

অন্যদিকে, নিজের আপন ভাইঝির সাথেও অবৈধ সম্পর্কে জড়িয়েছেন ওহিদুজ্জামান। সেই সম্পর্কের ভিত্তিতে তার ভাইজি অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিল, যা পরবর্তীতে স্থানীয়ভাবে মিমাংসা করা হয়।

এ ঘটনায় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে মাও. ওহিদুজ্জামানকে নোটিশ করা হলে তিনি সময় চেয়েছেন।

প্রতাপনগর এপিএস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. শহীদুল্লাহ’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সভাপতি সাহেব নোটিশ করেছিল। ঘটনা সঠিক কি না জানি না।

তবে, মাও. ওহিদুজ্জামানকে আপত্তিকর অবস্থায় আটকের পর তার স্ত্রী বাড়িতে থাকে না এবং সোহরাব উদ্দীন দীর্ঘদিন ধরে কান্নাকাটি করে বেড়ান বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা