রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্যালক ও শ্বশুরের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় নিরিহ এলাকাবাসীকে হয়রানির প্রতিবাদ করায় আপন শ্যালক ও শিক্ষক নেতা সাবেক কমিশনার চাচা শ্বশুর আশরাফ মাস্টারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পুরাতন সাতক্ষীরা ডাঙ্গীপাড়া গ্রামের মৃত হামিদুল ইসলামের পুত্র আব্দুল মালেক।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমাদের এলাকার পুঞ্জু বেশের পুত্র আশরাফ আলী একজন শিক্ষাবিদ, শিক্ষক নেতা ও সাবেক কমিশনার হিসেবে সাতক্ষীরা জেলায় অত্যান্ত সুনাম রয়েছে। তিনি ১৯৭১ সালে পল্লী মঙ্গল হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগদান করে ধুলিহর ইউনাইডেট হাইস্কুলের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। তার বিরুদ্ধে ৭১ সালের কোন দাগ লাগেনি। অবসর গ্রহনের পর থেকে এলাকায় বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কাজকর্ম করে যাচ্ছেন। আশরাফ মাস্টারের সাতক্ষীরা শহরের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু আশরাফ মাস্টারের ভাইয়ের জামাতা আশাশুনি এলাকার মৃত আফছার আলির পুত্র বজলুর রহমান (ঘর জামাই) একজন চিহ্নিত ঠক, প্রতারক। বজলুর রহমান এলাকার মানুষকে ঋণ পাইয়ে দেওয়ার নামে অবৈধভাবে অর্থ হানিয়ে নেয়। প্রতিবাদ করলে প্রশাসনকে ভুল বুঝিয়ে নানাভাবে হয়রানি করে। এটা নিয়ে তার আপন শ্যালক আব্দুল কাদের, চাচা শ্বশুর আশরাফ মাস্টার বিরোধীতা করেন। এ নিয়ে বজলুর রহমানের সাথে তাদের মনোমালিন্য হয়। এর জের ধরে বজলুর রহমান ষড়যন্ত্র শুরু করে। এদিকে গত ১১ এপ্রিল ২০২২ তারিখে বাদ আসর পুরাতন সাতক্ষীরা ডাঙ্গীপাড়া মসজিদে এলাকাবাসীকে হয়রানির কারন জিজ্ঞাসার জন্য আশরাফ মাস্টার তাকে ডাকেন। তাকে বলা হয় জামাই মানুষ এলাকার মানুষের পিছনে লাগেন কেন। মসজিদের মধ্যে গালি দেওয়ার কারণে গ্রামাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে বজলুর দৌড়ে বাড়ি চলে যায়। সে সময় তাকে মারপিট বা বাড়ি ঘর ভাংচুরের মত কোন ঘটনা ঘটেনি। অথচ ওই ঘটনায় পুরাতন সাতক্ষীরা ফাঁড়িতে মিথ্যা অভিযোগ দায়ের করে বজলু। ডাঙ্গীপাড়া মসজিদে অতি সুনামের সাথে দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আশরাফ মাস্টার। ওই বজলুর রহমান থাকে ঘর জামাই। এলাকার মানুষকে হয়রানি করে দিশেহারা করে তুলেছে ওই ঘর জামাই বজলুর রহমান। যাদের আতœীয় হওয়ার কারনে গ্রামাবাসী তাকে কিছুই বলেন না অথচ গত ২২ এপ্রিল ২২ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে হাজির হয়ে চাচাশ্বশুর আশরাফ মাস্টার, আপন শ্যালক আব্দুল কাদের, আব্দুল গফুর ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে। আমরা উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘর জামাই বজলুর রহমানের ষড়যন্ত্রের হাত থেকে নিরিহ এলাকাবাসীকে রক্ষায় তাকে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন