সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সরকারি আইনী সেবা গ্রহীতাদের সাথে সমন্বয় সভা

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে সরকারি আইনী সেবা গ্রহীতাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিট থেকে দুই ঘন্টা ব্যাপী সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আইনী সেবাগ্রহীতাদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

এরআগে বিজ্ঞ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ সমন্বয় সভার অনুমতি ও নির্দেশনায় প্রদান করেন।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভিটি’র আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় ভার্চুয়ালের মাধ্যমে সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার।

এসময় তিনি ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন, এবং পরামর্শ প্রদান করেন। এছাড়া তাদের মামলা পরিচালনা করতে কোন সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত ৩৪ জন আইনীসেবা গ্রহীতার মধ্যে আশাশুনি উপজেলার বড়দল গ্রামের ফাতেমা খাতুন, তালার সেনেরগাতি এলাকার ফজিলা খাতুন ও সাতক্ষীরা সদর উপজেলার বাকাল এলাকার রোজিনা আক্তারসহ উপস্থিত আরো অনেক সেবা গ্রহীতার বিভিন্ন প্রশ্ন শোনেন ও পরামর্শ প্রদান করেন।

এছাড়া সভার শুরুতে ভার্চুয়ালি সংযুক্ত হন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ মাহবুব হাসান।

সভা পরিচালনা করেন প্রমোটিং পিস এন্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভিটি-সাতক্ষীরার প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির