বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধে হত্যা! স্বামী পলাতক

সাতক্ষীরায় এক গৃহবধুকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামী বর্তমানে পলাতক রয়েছে। মৃতের নাম খাদিজা খাতুন (২৯)। তিনি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া নুর ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (৩৫) এর স্ত্রী ও সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ানের গোলাম মোস্তফা মেয়ে।

নিহত খাদিজার ছোট্ট ভাই ফারুক হোসেন সোহাগ বলেন, রবিবার রাতে ফোন করে আমাকে জানানো হয়েছে যে খাদিজা অসুস্থ সদর হাসতালে ভর্তি করা হয়েছে। তবে এখানে এসে দেখি আমার বোন লাশ হয়ে শুয়ে আছে। ডাক্তার বলছে আরো ১ঘন্টা আগেই মারা গেছে। আমি আসার পর দুলাভাই লাশ রেখে পালিয়ে যায় এবং সেখান থেকে ফোনও বন্ধ করে রেখেছে। তার পরিবারের কেউ খোজ-খবরও নেইনি। থানায় অভিযোগ করেছি। আমার বোনের কান দিয়ে রক্ত পড়তে দেখা যায় এবং গলার দাগ দেখে আমাদের সন্দেহ হয় যে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণে স্বামীসহ অন্যরা শ্বাসরোধ করে তাকে হত্যা করা করেছে।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে নির্যাতন করতো আবুল কালাম আজাদ শাশুড়ি সুফিয়া খাতুন হত্যার আগেও তাকে মারধরসহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিল। শ্বাসরোধ করে তাকে হত্যা করা করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন নিহতের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা