বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হাইস্কুলের সভাপতি হতে না পেরে চোরাকারবারির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হতে না পেরে একাধিক মামলার আসামী ও চোরাকারবারি কর্তৃক প্রধান শিক্ষকের বিরুদ্ধে চক্রান্ত এবং নানা মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, দেবহাটা উপজেলার চন্ডীপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র আহমেদ শরীফ ইকবাল।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন অত্যান্ত সুনামের বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাদান করে যাচ্ছি। লেখাপড়ার মান উন্নয়নের সাথে সাথে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সাথেও পরিচিত। গত ২০১৯ সালে সাতক্ষীরার একজন চোরাকারবারি শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন। কিন্তু চোরাকারবারি ব্যবসার সাথে জড়িত থাকার কারনে গত ৩১/১২/২০১৯ তারিখে শহরের পলাশপোল এলাকার নিজ বাড়ি থেকে পুলিশের হাতে গ্রেফতার হন। গ্রেফতারের পর কারাগারে থাকার কারনে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন উত্তোলন নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে পড়ে। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীরা বেতন উত্তোলন করেন।

তিনি বলেন, আগামী ২৮ডিসেম্বর বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ভোট অনুষ্ঠিত হবে। ভোটে পরাজয় নিশ্চিত জেনে বর্তমানে তিনি হারানো পদ ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। বিশেষ করে ম্যানেজিং কমিটির ভোট বানচাল করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থ্যাৎ আমার বিরুদ্ধে গভীর চক্রান্ত শুরু করেছেন। এ কারনে একের পর এক সাংবাদিকদের দিয়ে পত্র-পত্রিকায় মিথ্যাচার করে যাচ্ছেন। গত ১১ ডিসেম্বর ম্যানেজিং কমিটির মনোনয়ন বিক্রয়ের তারিখ নির্ধারণ ছিলো। অন্যদিন আমার প্রতিষ্ঠান ২টা পর্যন্ত খোলা থাকলেও সেদিন আমরা ৩ টা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। কিন্তু ওই চোরাকারবারির নির্দেশে ৩টার পরে জনৈক ব্যক্তিকে পাঠিয়ে গেটের তালাবদ্ধ ছবি তুলে পত্র-পত্রিকায় মিথ্যা সাংবাদ পরিবেশন করে আমাকে হয়রানির চেষ্টা করেন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, তার মত চোরাকারবারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলে শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। যেহেতু তার কারনে ইতোপূর্বে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছে। তিনি ওয়ান ইলিভেনেও গ্রেফতার হয়েছিলেন। সে সময় তার ৭ বছর কারাদন্ডও দিয়েছিলেন আদালত। তিনি আবারো প্রতিষ্ঠানে সভাপতি হওয়ার উদ্দেশ্যে ভোট বানচাল করতে এষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমাকে হত্যাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ নানান ভাবে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ওই চোরাকারবারির কবল থেকে শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়টি রক্ষা পূর্বক ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করা এবং নিজের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান