বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৫ জন

সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২২ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে নতুন ৫৫ জন কনস্টেবলের নাম ঘোষণা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এদের মধ্যে নারী আট জন, সাধারণ কোটায় ২৯ জন, পোষ্য কোটায় চার জন, মুক্তিযোদ্ধা কোটায় ১৪ জন চাকরি পেয়েছেন বলে জানান পুলিশ সুপার।

বুধবার (২০ এপ্রিল) বিকাল ৫টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেড মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্যসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কনস্টেবল নিয়োগে প্রথম হয়ে চাকরি পাওয়া মো. শহিদুজ্জামান নাঈম বলেন, আমি খুবই খুশি। কোনও টাকা ছাড়াই আমি কনস্টেবল পদে নিয়োগ পেয়েছি। সে জন্য বাংলাদেশ সরকার ও পুলিশকে কৃতজ্ঞতা জানাই।

নতুন কনস্টেবল নিয়োগে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পাওয়া রানুমা খাতুন বলেন, স্বচ্ছতার ভিত্তিতে ১২০ টাকা খরচ করে পুলিশের চাকরি পেয়েছি। সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

নতুন কনস্টেবল নিয়োগে সাধারণ কোটায় চাকরি পাওয়া দিনমজুর মো. রশিদ মোড়লের মেয়ে মোছা. মুক্তা পারভীন বলেন, দিনমজুর পরিবারের সন্তান। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একদিন পুলিশে চাকরি করবো। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাবা-মা বাবা-মায়ের আশা রক্ষা করেছি।

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর সাতক্ষীরা জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষে আইজিপির উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আমরা সাতক্ষীরা জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার। আমরা আমাদের কথা রেখেছি।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর সাতক্ষীরা জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাজারবাগ পুলিশ হাসপাতাল, ঢাকায় মেডিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানান।

জানা যায়, এবার প্রথম থেকে প্রাথমিকভাবে অনলাইনে ১ হাজার ৬০ জন নতুন কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় আবেদন করে। আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে ৪৩৬ জন অংশগ্রহণ করে ১৭৯ জন পাস করে। পরে চূড়ান্ত ফলাফলে নতুন ৫৫ জন কনস্টেবলকে নিয়োগ দেওয়া হয় এবং সাত জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার