রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ১৩ মাসে ৯০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

সাতক্ষীরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৩ মাসে জেলার সীমান্তবর্তী বাংলাদেশ ভূখন্ড থেকে ১১৮ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) সদস্যরা।
এ সময়ে তাদের কাছ থেকে ৯০ কোটি ১৪ লক্ষ ৪১ হাজার ১৮০ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অফিস সূত্রে জানা যায়, বিগত ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শুরু হয়। অথচ সীমান্তজুড়ে মাদক চোরাচালানী বন্ধ হয়নি। সেই চোরাচালানী, মাদক ও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে ৩৩ বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলো।
তাদের ওপর প্রদত্ত দায়িত্ব ও কর্তব্য নিরবিচ্ছিন্নভাবে পালনের মাধ্যমে ওই সদস্যরা ২০২০ সালের মার্চ মাসে ২০ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১১৭ বোতল মদ, ৭৯৯ বোতল ফেন্সিডিল, ৩০৬ পিস ইয়াবা, ১১.৯৫ কেজি গাঁজা, এপ্রিল মাসে ৭জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৩ বোতল মদ, ৫৩৯ বোতল ফেন্সিডিল, ২৩৯ পিস ইয়াবা, ২৫.১ কেজি গাঁজা, মে মাসে ০৫ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৬২৬ বোতল ফেন্সিডিল, ২১৯ পিস ইয়াবা, ৪১ কেজি গাঁজা, জুন মাসে ৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৬ বোতল মদ, ১১৬৪ বোতল ফেন্সিডিল, ৩৯৪ পিস ইয়াবা, ৩৬.১৫ কেজি গাঁজা, জুলাই মাসে ৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৭ বোতল মদ, ১০০৫ বোতল ফেন্সিডিল, ১৪৩ পিস ইয়াবা, ২২ কেজি গাঁজা, আগস্ট মাসে ৬জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৩৫ বোতল মদ, ৬৪৪ বোতল ফেন্সিডিল, ৮৭ পিস ইয়াবা, ২৯.৩ কেজি গাঁজা, সেপ্টেম্বর মাসে ১০ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৫৯ বোতল মদ, ১৮৬৫ বোতল ফেন্সিডিল, ৫৮২ পিস ইয়াবা, ৩২.৪ কেজি গাঁজা, অক্টোবর মাসে ৮ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ২৪৫ বোতল মদ, ১৭৭৬ বোতল ফেন্সিডিল, ৮.৬৭ কেজি গাঁজা, নভেম্বর মাসে ১০জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৭১ বোতল মদ, ১৯২১ বোতল ফেন্সিডিল, ৪৬ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ডিসেম্বর মাসে ৮ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৫৮ বোতল মদ, ২০৭৫ বোতল ফেন্সিডিল, ৫৮ পিস ইয়াবা, ৩৮.৭ কেজি গাঁজা ও ২০২১ সালের জানুয়ারি মাসে ০৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৫৭ বোতল মদ, ২৭৩০ বোতল ফেন্সিডিল, ১৮.২৬ কেজি গাঁজা, ফেব্রæয়ারি মাসে ১২ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৩৯ বোতল মদ, ১৩৭৭ বোতল ফেন্সিডিল, ১০৫ পিস ইয়াবা, ১৩.৫ কেজি গাঁজা, মার্চ মাসে ০৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৪০ বোতল মদ, ১৪৩৭ বোতল ফেন্সিডিল, ২৯৬ পিস ইয়াবা, ২৯.৬ কেজি গাঁজা, এপ্রিল মাসে ০৪ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৭৮ বোতল মদ, ২৮৩ বোতল ফেন্সিডিল, ৩০০ পিস ইয়াবা, ২৩.৫ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৮৭ কোটি ১৯ লক্ষ ২৭ হাজার ৪৬৮ টাকা।

এছাড়াও ১৮ কোটি ৮ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ১৪৮টি হীরের আংটি, ৭ কোটি ৭১ লক্ষ ১ হাজার ১৮৮ টাকা মূল্যের ১২.১ কেজি স্বর্ণ, ২৯ লক্ষ ৪৮ হাজার ৫৪০ টাকার মূল্যের রৌপ্য উদ্ধার করেন।

৩৩ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মাদ আল মাহমুদ জানান, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করোনাকালে ৩৩ বিজিবির সদস্যরা গত ১৩ মাসে ১১৮ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১১১৫ বোতল মদ, ১৮২৪১ বোতল ফেন্সিডিল, ২৭৭৫ পিস ইয়াবা, ৩৩৮.১৩ কেজি গাঁজা ও ১৪৮টি হীরের আংটি, ১২.১ কেজি স্বর্ণ, ৩৭ কেজি রোপ্য উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯০ কোটি ১৪ লক্ষ ৪১ হাজার ১৮০ টাকা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি