শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় কামিল প্রথম বর্ষের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে কামিল প্রথম বর্ষের সবক অনুষ্ঠান মাদ্রাসার মিলনায়তনে রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ইউনুস আলী। এছাড়াও বক্তব্য প্রদান করেন প্রভাষক মাওলানা যোবায়েরুল ইসলাম ও মাওলানা ওবায়দুল্লাহ।

হাদিস বিভাগের দারস প্রদান করেন মহাদ্দিস মাওলানা মোস্তফা শামসুজ্জামান এবং ফিকহ বিভাগের দারস পেশ করেন মুহাদ্দিস মাওলানা সিরাজুল ইসলাম।

বক্তারা তাদের আলোচনায় শিক্ষার্থীদের নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষ, আদর্শ জীবন গঠন এবং ইসলামী জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, আলোকিত সমাজ ও সুস্থ জাতি গঠনে ইসলামি শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের অধ্যবসায় ও আত্মনিবেদনের মাধ্যমে জ্ঞানার্জনে মনোনিবেশ করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ মাদ্রাসার সকলের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক