শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা উপজেলা প্রশাসনের উদ্যোগে বেকার ছেলে-মেয়েদের আউটসোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যগে বেকার কিন্তু ল্যাপটপ ও ইন্টারনেট সুবিধা আছে এমন বেকার ছেলে-মেয়েদের আউটসোর্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা-তুজ-জোহরা এর সভাপতিত্বে বেকার কিন্তু ল্যাপটপ ও ইন্টারনেট সুবিধা আছে এমন ২০ জন বেকার ছেলে-মেয়েদের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিক্ষিতরা কখনও বেকার থাকতে পারে না। বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন আউটসোর্সিং কাজ করার মাধ্যমে বেকারত্ব দূর করার অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশের বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছেন।

তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বলেন তারা যেন ভাতা ও সনদপত্র নেওয়ার জন্য প্রশিক্ষণ না নিয়ে এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের কে স্বাবলম্বী করার জন্য এই প্রশিক্ষণ গ্রহন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- শরিফুল ইসলাম, প্রোগ্রামার, জেলা প্রশাসন, সাতক্ষীরা, দেবু বিশ্বাস, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, সাতক্ষীরা সদর।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো