বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা এখনি লকডাউন নয়, কড়া বিধি-নিষেধ জারি, সীমান্তে কঠোর নজরদারি

সাতক্ষীরায় মহামারী করোনা ভাইরাস এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়-‘সাতক্ষীরায় এখনই লকডাউন নয়’ সবদিক বিবেচনা করে আগামী ৩ জুন তারিখের মিটিংয়ে সাতক্ষীরায় লকডাউন হবে কি হবে না সে বিষয়ে জেলা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

করোনার সংক্রমন রোধে সাতক্ষীরা জেলায় বেশকিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সাতক্ষীরা সীমান্তের চোরাপথ দিয়ে অবৈধ লোকজনের প্রবেশ সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। এজন্য সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা সাতক্ষীরা সদর, কলারোয়া, কালিগঞ্জ, দেবহাটা এবং শ্যামনগরের কৈখালি ইউনিয়ন সংলগ্ন সীমান্ত পাহারায় স্থানীয়ভাবে প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকছেন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, বিজিবি প্রতিনিধি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ।

প্রতিরক্ষা কমিটি সীমান্তের চোরাচালানী, মানুষ পাচারকারী এবং অবৈধ যাতায়াতকারীদের চিহ্নিত করবে। একইসাথে তাদের বাড়িঘর এবং চলাফেরার ওপর কড়া নজরদারি রাখা হবে। সাতক্ষীরা জেলা করোনা রেড এলার্টের আওতায় আনা হয়েছে। এছাড়া সীমান্ত গলিয়ে লোকজনের অবৈধ পারাপার রোধ করতে বিজিবি মাঠে রয়েছে। ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন আসা ৩০০ পন্যবাহী গাড়ির ৫ শতাধিক চালক ও হেলপার যাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতে না পারে সে ব্যাপারেও বাধানিষেধ জারি করা হয়েছে।

এদিকে করোনা সংক্রমন রোধে প্রত্যেককে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে ভ্রাম্যমান আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করতে পারবে। বৈঠকে আরো জানানো হয় বর্তমান করোনা সংক্রমনের হার কতটা তা নিশ্চিত করে আগামী ৩ জুন তারিখে সাতক্ষীরা জেলায় লকডাউনের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, সাতক্ষীরায় আজ দুপুর পর্যন্ত ১৩৫ জন করোনা রোগী রয়েছেন। তাদের মধ্যে ৫৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা রোগীর ধারন ক্ষমতা না থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালে বেশ কয়েকজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সভা থেকে জানানো হয়। এসময় জেলা করোনা প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি