রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন ২৩২০ জন নারী

সাতক্ষীরার কলারোয়ায় ভিজিডি কার্ড ও মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। সরকারের দিক নির্দশনায় অসহায় মানুষেরা এই সহায়তা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পাচ্ছেন।

জানা গেছে, সরকারের সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসুচি দুঃস্থ ও অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়ীত্বের জন্য দুই বৎসর ব্যাপি বা ২৪ মাস প্রতি নারী প্রতি মাসে ৩০ কেজি খাদ্যশস্য দেয়া হচ্ছে। এই উপজেলার ১২টি ইউনিয়ন থেকে ২৩শ’ ৪২জন অসহায় মানুষ ৩০ কেজি চাউলের কার্ড পেয়েছেন। এই কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন।

এছাড়া কলারোয়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে দরিদ্রমা ও শিশু মৃত্যু হার হ্রাস, মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধি, গর্ভাবস্থায় উন্নত পুষ্টি উপাদান গ্রহণ বৃদ্ধির লক্ষ্যে “দরিদ্র মা”র জন্য মাতৃত্বকাল ভাতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই উপজেলায় ২৩শ’২০জন এই ভাতার সুবিধা পাচ্ছেন। প্রতি কার্ডধারী প্রতিমাসে ৮শত টাকা করে বছরে ৯হাজার ৬শত টাকা পাচ্ছেন। এভাবে ৩ বছরে ২৮ হাজার ৮শত টাকা পাচ্ছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার জানান, এই অফিস থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থ মহিলাদের বিউটি পার্লার ও ব্লক বার্টিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই প্রশিক্ষণ শেষে ৬ হাজার টাকা ও প্রত্যেক প্রশিক্ষনার্থীকে সনদ পত্র প্রদান করা হয়। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রাপ্ত বিত্তহীন ও দরিদ্র মহিলাদের উৎপাদনমূখী কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। পরিবার ও সমাজের সহায়ক পরিবেশে কিশোর –কিশোরীদের সমাজ পরিবর্তনের সক্রিয় এজেন্ট হিসাবে ক্ষমতায়ন করতে কিশোর-কিশোরী ক্লাব পরিচালনা। বাল্যবিবাহ, যৌন হয়রানী রোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, এই উপজেলা ১৩টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। এই ক্লাবের মাধ্যমে বাল্য বিবাহ-নারী ও শিশু পাচার প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করা হয়ে থাকে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা সহায়তা কর্মসূচির অধীনে নির্যাতনের শিকার, অসহায়, দুঃস্থ নারীদের আইনী সহায়তা প্রদানের জন্য বিভাগীয় পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধ সেল এবং নির্যাতিত নারীদের সাময়িক অবস্থানের জন্য আবাসন কেন্দ্র স্থাপন করা হয়। প্রতিরোধ সেলে নির্যাতনের শিকার নারীদের অভিযোগ গ্রহণ, কাউন্সেলিং এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, দেনমোহর, স্ত্রীর ভরণ-পোষণ, খোরপোষ ও সন্তানের ভরণ-পোষণ আদায় করা হয়। আদালত থেকে আসা বিভিন্ন মামলা গুলো পর্যায় ক্রমে নিষ্পত্তি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল