বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের মতবিনিময়

কলারোয়ার সোনাবাড়ীয়ায় কেন্দ্র থেকে ও.এম.আর স্ক্যান করে পরীক্ষার্থীর তথ্য অনলাইনে প্রেরণ, ভিডিও ক্লাস আপলোড ও প্রশ্নব্যাংকে প্রশ্ন আপলোড বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্যা আমীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুতনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, গঙ্গানন্দপুর কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার, যশোর শিক্ষা বোর্ডের সহকারি প্রকৌশলী কামাল হোসেন ও চেয়ারম্যানের সহধর্মিণী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে যশোর বোর্ড এখন দুর্নীতি মুক্ত বোর্ড হিসেবে ঘোষণা দেন এবং শিক্ষকদের যে কোন সমস্যায় সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি এখন থেকে বোর্ডের যেকোন কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক রুহুল কুদ্দুছ।

পুরো অনুষ্ঠানটি দেখতে এখানে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন