রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জজকোর্টের পিপি’র অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা জজকোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) এড. আব্দুল লতিফের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে বুধবার সকাল ১০টায় জজকোর্টের সামনে শহীদ মিনারের পাদদেশে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক অতিরিক্ত পিপি এড. আজহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এড. ওসমান গনি, এড. নওশের আলী, এড. জেড আই আব্দুল্লাহ মামুন, এড. রফিকুল ইসলাম, এড. সাহেদুজ্জামান সাহেদ, এড. সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।

বক্তারা এসময় বলেন, এড. আব্দুল লতিফ অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি আইন কর্মকর্তা নিয়োগের নামে ঘুষ গ্রহণ এবং জননেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার আসামী পক্ষের আইনজীবীকে পুরষ্কৃত করে পুনরায় অতিরিক্ত পিপি নিয়োগ প্রদান করেছেন। তিনি পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করে স্বাধীনতা বিরোধীদের সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। আর এই নিয়োগে তিনি লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করেছেন।

বক্তারা আরো বলেন, এড. আব্দুল লতিফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকি ভারত থেকে সীমান্ত পথে অবৈধ মালামাল পারাপারসহ বিভিন্ন অভিযোগ থাকার পরও মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি পিপি হয়েছেন। পিপি হয়ে তিনি স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিচ্ছেন।

বক্তারা এসময় অবিলম্বে পিপি এড. আব্দুল লতিফের পদত্যাগের জোর দাবি জানান। অন্যথায় তাদের কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষনা দেন।

প্রতিবাদ সমাবেশ শেষে পিপি এড. আব্দুল লতিফের পদত্যাগের দাবিতে তারা সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এদিকে, অনিয়ম ও দূর্ণীতির প্রতিবাদে সমাবেশের বিরুদ্ধে একই স্থানে গত ২৮ সেপ্টেম্বর সমাবেশ করে অ্যাড. আব্দুল লতিফ বলেছিলেন, ২৬ সেপ্টেম্বরসহ কয়েকবার এ্যাড. আজাহার হোসেন, অ্যাড ওসমান গণিসহ ৫/৬ জন ব্যক্তি আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। আমি দায়িত্ব গ্রহনের পর থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছি। ইতিমধ্যে ১৩৬ টি গুরুত্বপূর্ন মামলার সত্যতা প্রমানিত হওয়ায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমি অন্যায়ের প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যারা নিজেদের দূর্ণীতি ঢাকতে আমার চরিত্রহনন করছে তাদের রেকর্ড প্রকাশ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়