সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র সভাপতিকে সংবর্ধনা

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু।

সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা মুর্শিদা আক্তার, রেবেকা সুলতানা, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মুছা করিম, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য গাজী আবুল কাশেম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস.এম আবুল কালাম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, মো. রেজাউল করিম, আলহাজ¦ আব্দুল গফ্ফার, মো. মনিরুজ্জামান, সোহরাব বাবু, শফি আহমেদ প্রমুখ। সভায় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র নব-নির্বাচিত সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ুকে সংবর্ধনা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলার উন্নয়নে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৩ দফা দাবী সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র নব-নির্বাচিত সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ুর হাতে তুলে দেওয়া হয়। সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র সদস্যরা অনেকে সচিবসহ সরকারের বিভিন্ন দপ্তরের বড় বড় কর্মকর্তা হওয়ায় নব-নির্বাচিত সভাপতি জেলার উন্নয়নে দাবীগুলি নিয়ে সংশ্লিষ্ট মহলে কথা বলবেন বলে জানান এবং তাদের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতা করার আশ্বস প্রদান করেন। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল