শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলাজুড়ে মুহুর্মুহু বজ্রপাতে বিকট শব্দ ।। নিহত দুই

মুহুর্মুহু বজ্রপাতের বিকট আওয়াজে কাঁপলো সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চল।

গত তিন দিন বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত টানা বজ্রপাতের বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে সাতক্ষীরার আকাশ। এসময় মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে। সেই সাথে বিদ্যুৎ চমকাতে থাকায় জেলাজুড়ে ভীতিকর অবস্থা বিরাজ করে। জ্যৈষ্ঠের আকাশ থেকে দীর্ঘদিন পর অঝরে ঝরছে বৃষ্টি।

এদিকে, বজ্রপাতে সাতক্ষীরায় দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বজলুর রহমানের কন্যা রাবেয়া খাতুন (২০) এবং তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলা গ্রামের আশুতোষ মন্ডলের ছেলে মৎস্যঘের ব্যবসায়ী কিশোর মন্ডল (৩৭)।

জানা গেছে, সোমবার আছরের আজানের পূর্ব থেকে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হয়। সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের রাবেয়া খাতুন নামাজ পড়ার জন্য ওজু করতে বারান্দার নিচে নামার সাথে সাথে তাঁর উপর বজ্রপাত হয়। এতে ঘটনা স্থলে তাঁর মৃত্যু হয়।

অপরদিকে, তালা উপজেলার নগরঘাটা ইউপি সদস্য জাহঙ্গীর হোসেন জানান, ৬ জুন রবিবার বিকাল ৫টার সময় হরিণখোলা গ্রামের কিশোর মন্ডল মৎস্য ঘের থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।
তথ্যসূত্রে পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ