বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ইমাম পরিষদের উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা ইমাম পরিষদের উদ্যোগে
ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৩রা ডিসেম্বর শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শিল্প কলা একাডেমী হল রুমে পরিষদের জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল হাদী’র সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, প্রধান মেহমান ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আল্লামা মোহাম্মদ রুহুল আমিন, প্রধান আলোচক ছিলেন মহাখালী গাউসুল আজম কমপ্লেক্স জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) সজিব খাঁন,
বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আবুল কালাম বাবলা,
সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ,
জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আক্তারুজ্জামান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফখরুল আলম খান, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ, কলারোয়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি প্রভাষক মাওলানা মুহা: আসাদুজ্জামান ফারুকী, সদর থানা জামে মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা আফছার উদ্দিন, সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা এহসানুর রহমান প্রমূখ।

সম্মেলনে আলোচক বৃন্দ বলেন- যুগের পর যুগ মসজিদের স্টাফরা অবহেলিত অবস্থায় পড়ে আছে। দেশের উচ্চ পর্যায় থেকে সকল পর্যায়ের মানুষ ইমামদের পেছনে নামাজসহ সকল ধর্মীয় কাজের আঞ্জাম দিয়ে থাকেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তাদের জীবন ও পারিবার কিভাবে চলে সেটার খবর অনেকেই রাখেন না।
ইমাম খতিব মুয়াজ্জিনদের বেতন রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলে সরকারের রাজস্ব বাজেটে বড় কোন ধাক্কা লাগবেনা। কিন্তু সুফল পাওয়া যাবে অনেক। বিষয়টি সক্রিয়ভাবে ভেবে দেখার জন্য তিনি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

এসময় সাতক্ষীরা জেলার ইমামগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ও শাহী মসজিদের পেশ ইমাম অধ্যক্ষ হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ