বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা কৃষক লীগের অফিস উদ্বোধন

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় কৃষক লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সদর থানার পূর্বপাশে এ অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের জাতীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে জেলা কৃষকলীগের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড: আল মাহমুদ পলাশ, সেলিম রেজা মুকুল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, যুগ্ম-সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, স ম সেলিম রেজা, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজাহান কবির, সমবায় বিষয়ক সম্পাদক মাস্টার এসএম শহীদুল ইসলাম, ভ‚মি বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বাবলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস মুস্তারী সুলতানা পুতুল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, কার্যনির্বাহী সদস্য এম আইউব হোসেন, মো. আব্দুল জলিল, মো. আব্দুর রাজ্জাক, তাজমিনুর রহমান, মো. আনিসুর রহমান, মোখলেসুর রহমান মুকুল, ফরিদা পারভীন, মহাদেব ঘোষ, মো. আব্দুল মুহিত, মো. আসাদুজ্জামান লাভলু, জাহাঙ্গীর আলম, খন্দকার আনিসুর রহমান ও রুমানা বেগম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাঁচাও কৃষক বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’। ‘বাঁচলে কৃষক বাঁচবে দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’ বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্ম হচ্ছে চালিকাশক্তি। ২০৪১ সালের সৈনিক হিসেবে তরুণদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে। প্রজন্মের পর প্রজন্ম যেন জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পায়, দেশ উন্নত হয় এবং উন্নত দেশে স্বাধীনভাবে সুন্দরভাবে বাঁচতে পারে। সেই জন্যই এ ব্যবস্থা।

বক্তারা আরও বলেন, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট ও ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

তরুণরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। তারুণ্য একটি প্রবল প্রাণশক্তি, যা অফুরন্ত সম্ভাবনা ও বর্ণিল স্বপ্ন দ্বারা উজ্জীবিত থাকে সবসময়। বর্তমান তরুণদের স্বপ্নে, চিন্তা-চেতনায়, ভাবনা-কল্পনায় এবং কাজ-কর্মের কেন্দ্রবিন্দুতে থাকবে দেশ ও দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। স্বাধীনতা বিরোধী কোন অপশক্তি যেন মাথা চাড়া দিতে না পারে সেজন্য কৃষকলীগের সকল নেতা-কর্মীকে সজাগ থাকার আহŸান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা