শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচন সম্পন্ন : সম্পাদক তানজির, কোষাধ্যক্ষ ইদ্রিস

ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টায় জেলা অফিসার্স ক্লাব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৮ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান ও কোষাধ্যক্ষ আল-আমিন কবির চৌধুরী ডেভিড এর মৃত্যুতে পদ দুটি শুণ্য হলে এ উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপনির্বাচনে প্রাপ্ত ফলাফলে জানা যায়, সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী মীর তানজির আহমেদ ৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছেন ৫৭ ভোট। কোষাধ্যক্ষ পদে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত ইদ্রিস বাবু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট মো. শাহ আলম শানু পেয়েছেন ৫৩ ভোট।

উপনির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজা রশীদ, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারি মো. সহিদুল ইসলাম। সকাল থেকে ভোট কেন্দ্র এলাকায় ভোটার সমর্থকদের পদচারণায় ভোট কেন্দ্র এলাকা মুখরিত হয়ে ওঠে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন